পৃষ্ঠাসমূহ

নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা

নিউটন এর জীবনে ঘটে জাওয়া সকল মজার ঘটনা , নিউটন কে লেখা সকল মজার ঘটনা পাবেন এখানে নিউটন কে জানতে আগ্রহী হয়ে থাকলে এই বিভাগ এর পোস্ট সমুও মিস করবেন না আশা করি

বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট কথা সত্য । মজার মজার সব কিছু জানতে নিয়মিত এই বিভাগ পোস্ট গুলো দেখুন । আশা করি ভাল লাগবে ।

গনিতের মজা

গনিতের মজা নিতে চাইলে এই বিভাগ এর পোস্ট গুলো মিস করবেন না । বন্ধুদের সাথে গনিত নিয়ে মজা করতে চাইলে এই বিভাগ টি নিয়মিত দেখুন । অনেক অজানা কিছু শিখতে পারবেন আশা করি।.

একটু হাসুন

হাসতে কে না ভালবাসে। হাসলে মন প্রান ভাল থাকে । তাই আপনি যাতে মন প্রাণ খুলে হাসতে পারেন সেই জন্য আমার ব্লগ এর এই বিভাগ টি । আপনার জিবনকে গতিময় করে তুল্বে যদি আপনি হাসতে পারেন ।

ভালবাসি তমাই বাংলাদেশ

বাংলাদেশ এর গৌরবময় তত্ত্ব গুলো জানতে এই বিভাগ টি দেখুন । বাংলাদেশ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন । বাংলাদেশ আমার অহংকার । .

WordLinx - Get 
Paid To Click
শিক্ষানিও বিষয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষানিও বিষয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

সফলতার গোপন কিছু সূত্র - ১ (Secret Success laws no1)




 এই পৃথিবীর প্রতিটি মানুষ সফল এবং সুখী হতে চায়। কিন্তু সে জানে না সফল এবং সুখী হওয়া যায় কিভাবে..................
সফল এবং সুখী হওয়ার মূল কিছু উপাদান রয়েছে। এই লেখাতে আমি সেই উপাদান গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো।
 সফলতা এবং সুখের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অনেকে বলেন, “যারা সফল তারা সুখী”। কিন্তু Albart Schweitzer এর মতে, “সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হোল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন।“

সফলতা কে এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন একজন রিকশাওালার কাছে সি.এন.জি এর মালিক হওয়াই অনেক বড় সফলতা, আবার একজন ছাত্রের কাছে পরিক্ষায় ভালো ফলাফল করাই অনেক বড় সফলতা, এবং একজন চাকরিজীবী এর কাছে প্রমোশন। এমনি করে সবার কাছে সফলতার সংজ্ঞা বা পরিমাপ এক নয়। তাই এভাবেও বলা যায়



এই ট্রেনের যাত্রীরা প্রচণ্ড ঝুঁকি নিয়েও রওয়ানা হয়ে হয়েছে গন্তব্য পানে। তারা জানে এ ঝুকির মধ্যে সাড়া জীবন থাকতে হবে না। গন্তব্য চলে এলেই আছে সুখ।
“It’s a journey not a Destination”
এই জীবনে চলার পুরো পথটি ই শেখার জন্য উন্মুক্ত এবং আমরা প্রতিনিয়তই শিখি। নতুন নতুন কর্ম পরিকল্পনা, প্রয়োগ ধরন, চিন্তা, আইডিয়া আমরা সবসময় ব্যবহার করি। কিন্তু এই উপাদান গুলো সকল সময়, সকল পরিবেশে আপনাকে কার্যসিদ্ধি করতে সহায়তা করবে।

বিশ্বাস (Believe):
বিশ্বাস হচ্ছে সফলতার সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় উপাদান। সফল হওয়ার জন্য প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হবেন।

এ বিশ্বাস মুলত তিনটি বিষয়ের উপর আনতে হয়ঃ
১. নিজের উপর বিশ্বাস।
২. কাজের ক্ষেত্রের উপর বিশ্বাস।
৩. কাজের ধরনের উপর বিশ্বাস।

অর্থাৎ যে কোন কাজে সফলতা পাবার জন্য আপনি প্রথমেই ভাবুন যে এই কাজটি আমার জন্য, আমি অবশ্যই সফল হব, এবং আমার দ্বারাই সম্ভব। এর পর বিশ্বাস আনুন যে, এই কাজের যে ধরন, তাতে অনেকে সফল হয়েছে।

বিশ্বাস এর তিনটি স্তর বা Level আছে।
১. এলমূল এয়াকিন বা জেনে বিশ্বাস
২. আইনুল এয়াকিন বা দেখে বিশ্বাস
৩. হাক্কুল এয়াকিন বা ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা।

তৃতীয় স্তরের বিশ্বাস হচ্ছে সবচেয়ে গভীর এবং দৃঢ়।
অনেকে বলেন বিশ্বাস হচ্ছে আমাদের যেকোন কাজের মূল পাওয়ার সাপ্লাই। বিশ্বাসই আমাদেরকে কোন কাজে সফল বা ব্যর্থ করে। তীব্র আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির অপেক্ষা এই দুয়ের মাঝে যে অনুভূতি আমাদের ধরে রাখে সেটাই বিশ্বাস। আপনি কি অর্জন করবেন বা কতটুকু অর্জন করবেন তার একটা সীমারেখা তৈরি করে এই বিশ্বাস। এটা অনেকটা এমন বক্তব্য এর মত, যেটা আপনি নিজেকে বলেন এবং সত্য বলে মনে করেন এবং সেটাই আপনার দৈনন্দিন জীবনকে পরিচালনা করে। যা কিছু আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করবেন তা আপনি অর্জন করতে পারবেন। হাদিসে আছে যে "প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল।" মানুষ নিয়ত বা ইচ্ছা তখনই দৃঢ় ভাবে করে, যখন সে সেটা বিশ্বাস করে। অর্থাৎ আপনি সফল হবেন এই দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে স্থাপন করাই সফলতার প্রথম সূত্র।

একটি প্রচলিত কথাও আছে যে "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর।"

তাই আসুন, সফলতার মঞ্চে উঠার জন্য আমরা প্রথমেই বিশ্বাস করি জে আমরা সফল হব। হাল ছাড়া যাবে না কখনই। ঠিক এই ছবিটির মত করে.......


চেষ্টা করে যেতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।
সবাই সফল হন নিজ নিজ কাজে। এই প্রত্যাশায়...
ধন্যবাদ সবাইকে।



ehasan48 লেখক আলইমরান

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২

ফেসবুক এর কোন পোস্ট এর মোবাইল শেয়ার লিঙ্ক (creat mobile sharer link for facebook user)

আপনি ফেসবুক এর কোন পোস্ট এর মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে চান ?
 খুব সহজে আপনি তা বানাতে পারবেন ।
 
উপরের পোস্ট টির  মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে হলে প্রথমে আপনি sharer এর উপর Right Button নিয়ে লিঙ্কটি কপি করুন ।
যেমন ঃ http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=216949431084&p%5B1%5D=10150570529761085

এর পর ajax/sharer এই ইস্থানে sharer/sharer.php লেখবেন । ব্যাস হয়ে গালো মোবাইল ব্যবহার কারিদের শেয়ার লিঙ্ক ।
http://www.facebook.com/sharer/sharer.php/?s=22&appid=25554907596&p%5B0%5D=216949431084&p%5B1%5D=10150570529761085

ইচ্ছা করলে আপনি এই শেয়ার লিঙ্কটি Short Url করে নিতে পারেন
 কিছু  Short Url সেবা প্রদান কারি ওয়েবসাইট


বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

ম্যাজিক ক্যালেন্ডার (Magic Calender )






২০১২ সালের যেকোনো মাসের যেকোনো তারিখ কোন বার, ক্যালেন্ডার না দেখে বের করতে চাও? তাহলে লেখাটি মনোযোগ দিয়ে পড়ো।

ম্যাজিক ক্যালেন্ডারের নিয়মগুলো ভালো করে বুঝতে পারলে ২০১২ সালের যেকোনো মাসের যেকোনো তারিখ কী বার হবে, তা মনে মনে অঙ্ক কষেই অতি সহজে বলে দেওয়া যাবে। এবার চটজলদি নিয়মগুলো জেনে নাও।
প্রথমে প্রতি মাসের জন্য বরাদ্দ করা সংখ্যাগুলো মনে রাখতে হবে। সংখ্যাগুলো হচ্ছে_
জানুয়ারি=১ (এক), ফেব্রুয়ারি=৪ (চার), মার্চ=৫ (পাঁচ), এপ্রিল=১ (এক), মে=৩ (তিন), জুন=৬ (ছয়), জুলাই=১ (এক), আগস্ট=৪ (চার), সেপ্টেম্বর=০ (শূন্য), অক্টোবর=২ (দুই), নভেম্বর=৫ (পাঁচ) ও ডিসেম্বর=০ (শূন্য)।
ধরা যাক কেউ জিজ্ঞেস করল, ১ মে কী বার? এখন যদি মে মাসের জন্য বরাদ্দকৃত সংখ্যাটা মুখস্থ থাকে তাহলে সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে দিতে পারবে।
কিভাবে সম্ভব তা দেখে নেওয়া যাক। প্রথমে মে মাসের জন্য বরাদ্দ সংখ্যার সঙ্গে তারিখটি যোগ করতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে ৩+১=৪। এখন শনিবার থেকে (শুক্রবারের পর থেকে ১ ধরে) আঙুলের দাগে ৪ (যোগফল) পর্যন্ত গুনে এলে পাওয়া যাচ্ছে মঙ্গলবার। এবং এটাই উত্তর। বিশ্বাস হচ্ছে না? ক্যালেন্ডার দেখো তাহলে। ১ মে মঙ্গলবার, মিলেছে?
এভাবে যেকোনো মাসের যেকোনো তারিখের বার বের করতে গিয়ে যদি যোগফল ১, ২, ৩, ৪, ৫ ও ৬ পাওয়া যায়, তাহলে ওপরের নিয়ম।
যদি যোগফল ৭ হয় তাহলে কোনো গণনার প্রয়োজন হবে না। সোজাসুজি বলা যাবে তারিখটি শুক্রবার। যেমন : ৬ এপ্রিল কী বার?
১+৬=৭ (যোগফল)। অতএব, ১ এপ্রিল শুক্রবার। আর যদি যোগফল ৭-এর বেশি হয়, তাহলে যোগফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগফল মিলে গিয়ে কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে তখনো তারিখটি হবে শুক্রবার। আর যদি ভাগশেষ বা অবশিষ্ট থাকে, তাহলে কেবল সেই অবশিষ্ট সংখ্যাই আগের নিয়মে গুনতে হবে। যেমন ধরো ২৩ মার্চ।
২৩ মার্চ কী বার?
৫+২৩=২৮। ২৮ কে ৭ দিয়ে ভাগ করলে কত হয়? ৪। অবশিষ্ট নেই।
অতএব, ২৩ মার্চ শুক্রবার।
আবার ২১ ফেব্রুয়ারি কী বার?
৪+২১=২৫। ২৫ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ৩ আর অবশিষ্ট থাকে ৪।
অতএব, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার।
ব্যাপারটা কি খুব কঠিন হয়ে গেল? যারা গণিতে ভালো, তাদের জন্য এটা কোনো ব্যাপারই নয়। আর যারা গণিতে ভালো নও, তারা চর্চা করো। চর্চা করলে যেকোনো কঠিন ব্যাপার সহজ হয়ে যাবে। আবারও বলছি, এই ম্যাজিক ক্যালেন্ডারটি কেবল ২০১২ সালের জন্যই।  লেখক ঃ সুরুয খান

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

২০১১ সালের মনে দাগ কেটে যাওয়া কিছু ঘটনা (some miserable moment 2011)


ঘটনা এক


ফেইসবুকে হঠাৎ করে উপরের ছবিটা দেখি। ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম মানুষগুলা এরকমভাবে বাচ্চা দুটিকে মারছে কেন? তাই এর পিছনের খবর জানতে খুঁজ লাগালাম, সেটা খুজতে গিয়ে জানলাম ছবির শিশু দুটি কোন এক গৃহস্থের রান্নাঘর থেকে ভাত চুরি করতে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পর জনতা তাদের মারধোর করে। ঘটনাটা ঘটেছে ঢাকার লালবাঘ এলাকায়। এ কেমন সমাজ যেখানে শিশুদের ভাত চুরি করতে হয়?? আবার সেই ক্ষুধার্ত শিশুকে ভাত চুরির দায়ে গণধোলাইয়ের স্বীকার হতে হয়???



ঘটনা দুই


উপরের ছবিটি নিশ্চয় চিনতে পারছেন। এটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরুর বড় মেয়ে ফেলানীর ছবি। যে গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায়, আটকে যাওয়ার পর সে চিৎকার দিলে, বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ এরকম কাঁটাতারে ঝুলে থাকে। পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে বসবাস করা ১৪ বছরের ফেলানি বাড়িতে ফিরছিল বিয়ের পিঁড়িতে বসবে বলে। কিন্তু লাল শাড়ি পরে শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না ফেলানির, লাল জামা পরে লাশ হয়ে ঝুলে থাকতে হল কাঁটাতারের জালে। এরপর এই ইস্যু নিয়ে দেশে বিদেশে অনেক লেখালেখি, প্রতিবাদ , মানববন্ধন হয়েছে । কিন্তু ভারতের দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কন প্রাপ্তি ছিল না । সীমান্তে নিরীহ মানুষ হত্যার ব্যাপারে সরকার ও মানবাধিকার কমিশন কী কোন পদক্ষেপ নিয়েছে?




ঘটনা তিন


উপরের ছবিটি হল দরীদ্র নিরীহ কলেজ ছাত্র লিমনের। যে গত মার্চমাসে ঝালকাটিতে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ধরতে গিয়ে রেবের গুলিতে আহত হয়। আহত হয়ার পর লিমনকে নিয়ে অনেক লেখালেখি, কান্নাকাটি, মানবন্ধন হয়েছে। কিন্তু কোন কিছুই লিমনের পা বাঁচাতে পারেনি , লিমনকে জেলে যাওয়া থেকে বাচাতে পারেনি। । পড়ুন নিষ্ঠুরতার এক চরম নমুনা আর লিমনের নিজের মুখে শুনুন পুরা ঘটনা বর্ণনা। এতকিছুর পরেও লিমনের কৃত্রিম পা সংযোজন করলেও যে বা যারা এরকম একটা চরম অন্যায় কাজ করল তাদের বিরুদ্ধে কি কোন একশন নেয়া হয়েছে ?



ঘটনা চার


উপরের ছবিটি মিরসরাই মর্মান্তিক ট্রাজেডির, যা কখনো ভুলবার নয়। মিরসরাই সদর উপজেলা মাঠে বন্ধবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের একটি খেলা দেখে ফেরার পথে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখ জনক ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যেখানে ৪৫ জন নিস্পাপ ছাত্র সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল । গাড়িটি চালাচ্ছিল চালকের সহকারী এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল। গাড়ির গতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। একপর্যায়ে ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। যাক কিছুটা হলেও আশা বানী হল সেই লাইসেন্সবিহীন চালকের ৫ বছরের কারাদন্ড হয়েছে



ঘটনা পাঁচ


উপরের ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদেরের। গত জুলাই মাসে রাতে ইস্কাটনের এক আত্মীয়ের বাসায় অবস্থানরত মা ও বোনের সঙ্গে দেখা করে ফেরার পথে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে ডাকাতির মিথ্যা অভিযোগে পুলিশ তাকে আটক করে। কারাগারে নিয়ে নির্যাতনের এক পর্যায়ে পুলিশ চাপাতি দিয়ে কাদেরের বাম পা জখম করে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এরপর যখন এর বিরুদ্ধে চারদিকে আওউয়াজ উঠল তখন পুলিশ ব্যস্ত হয়ে উঠল তাকে ডাকাত প্রমান করতে। কিন্তু তারা সেটা পারেনি। অবশেষে কাদের মুক্তি পান মুক্তি পেয়েই পুলিশের নিষ্ঠুরতার বিচার চাইলেন কাদের। সেই পরিপেক্ষতে তিন পুলিশকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়।



ঘটনা ছয়


উপরের ছবিটি দেখে কি মনে হয় সে ছেলেটা ডাকাত হতে পারে?! নোয়াখালীর কোম্পানীগঞ্জের এই নিরীহ গরিব নিরপরাধ অসহায় ষোল বছরের ছেলে সামছুদ্দিন মিলনকে ডাকাত বানিয়ে গণধোলাইয়ের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার পুলিশ হত্যা করে। অথচ সে তারপ্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল । সে প্রেমিকা আবার তার খালাত বোন। মিলনের এই ভিডিও ফেইসবুকে দেখেছিলাম দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

দুর্বল হার্টের কেউ ভিডিওটা দেখবেন না।



এই বিষয়ে নিউজ দেখতে পারবেন সেদিন আসলে কি হয়েছিল





ঘটনা সাত


উপরের ছবিটি গত শবেবরাত রাতে ঢাকার আমিন বাজারে গণপিটুনিতে মারা যাওয়া ছয় ছাত্রের ছবি।আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত খবরটা পড়ার পর মনে হয়েছিল মানুষ আর মানুষ নাই, পশু হয়ে গেছে। পশুরাও এরকম হিংস্র কাজ করতে পারবে বলে মনে হয় না। আবারও ডাকাত সন্দেহে ছয় নিরীহ ছাত্রকে মেরে ফেলা হল।




ঘটনা আট
4444abid
উপরের ছবিটা ক্লোজআপ তারকা আবিদের যে পাগলা হাওয়ার বাদল দিনে- গানটি গেয়ে ২০০৫-এ হয়েছিলেন ক্লোজআপ তারকার ১০ জনের একজন। সাগরে ডুবে ক্লোজআপ তারকা আবিদসহ দুজনের মৃত্যু খবরটা শুনে বুকটা ধক করে উঠেছিল। তার পর পর দু’টি অ্যালবাম বেরিয়েছিল, তৃতীয় অ্যালবামের কাজও করেছিলেন । কিন্তু অ্যালবামের প্রকাশ দেখে যাওয়া হলো না আবিদের। সমুদ্র তাকে তেনে নিয়ে গেল না ফেরার দেশে।
আবিদের ক্লোজ আপ ওয়ানে গাওয়া একটা গান



ঘটনা নয়


উপরের হাস্যজ্জল চেহারার মানুষটি হলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক বর্তমানেইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় এমএস ও পিএইচডিরত রুমানা মনজুর। যার আর এরকম হাস্যজ্জল চেহারা আর নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলী স্বামী হাসান সাইদের পাশবিক নির্যাতনের স্বীকার হয়ে হারিয়েছেন চোখ এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে তার চেহারা। এই ঘটনায় তার স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করা হয় । কিন্তু বিচারের আগেই সে জেলের মধ্যে মারা যায়
ঘটনা দশ


উপরের ছবিটি একজন মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রীর, নাম নাসেরা বেগম। যিনি রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রির জীবন চালান। তার এই বেহাল জীবন দেখে কিছু মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে,সে উপলক্ষে একটা ব্লগে নাসেরা বেগমকে নিয়ে একটা পোস্ট স্টিকিও করা হয়। সেই পোস্ট স্টিকি করার পর ভাল একটা সাড়া পাওয়া যায়। কিন্তু এর কিছুদিন পর
জানা যায় চরম এক প্রতারনার খবর, কলম দাদিকে সাহায্যের উছিলায় যে টাকা তুলা হয় সে টাকা কে বা কাহারা উনাকে না দিয়ে নিজেরা মেরে দেয়। এক পত্রিকায় জানা যায় টাকার পরিমান ১৪ লাখ টাকা ।
ব্লগারদের সাথে ঠিক একি রকম একটা প্রতারনা করে ব্লগার হাসনা হেনা এবং তার স্ত্রী ব্লগার রোজলীন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । হেপি নিউ ইয়ার ২০১২।

পোস্ট টি লিখেছেন মাসুম আহমদ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য (funny english word)

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyK8U5-3RyQXPHIOs3EGKhLyVh39u1yZV2MGxnXic0RxsTzm-UneOGCKcSKJ3MqRz0HmwC-e6yzyIVjRaJf93cngG4GMKOjnUScv9_vVArmWVrAYGu28jQY1GIb3irhHC19xah1Tw6Fje_/s1600/english.jpg
১। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
২।ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
৩। “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
৪। “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
৫। “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
৬। “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
৭। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে।
৮। Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
৯। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
১০। Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
১১। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
১২। vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
১৩। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
১৪। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।
১৫। Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
১৬। University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
১৭। “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
১৮। “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
১৯।”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
২০। “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
২১। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
২২। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
************************
I এর পরে am বসে কিন্তু
I is the ninth letter of alphabet!!!!!!!!!!!!
It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে
ভালো লাগলে মাস্ট লাইক হবে,নতুন কিছু জানতে পারলে মাস্ট কমেন্ট হবে,আমাদের পেজ আপনাদের ভালো লাগলে মাস্ট শেয়ার হবে
 
>ফেসবুক বিভিন্ন পেজ থেকে সংগৃহীত

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More